শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম

সমীরণ রায় : [২] করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

[৩] মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার দরিদ্র ও দিনমজুরদের খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিড়া, মুড়ি, সবজি, সাবান, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হবে। জেলার বিভিন্ন উপজেলাতেও এই সহায়তা দেয়া হবে পর্যায়ক্রমে।

[৪] বাহাউদ্দিন নাছিম বলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্ব থমকে গেছে। এতে অর্থনীতির ওপর চাপ পড়েছে। যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের দরিদ্র মানুষের ওপরও। তাদের আয় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

[৫] তিনি বলেন, এর আগে ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। এখন বাহাউদ্দিন নাছিম ফাউণ্ডেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও দেয়া হবে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি। এই সংকটে বিত্তবানদের দরিদ্র মানুষদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।

[৬] আজ সোমবার বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশনের উদ্যোগে মাদারীপুর জেলার তিন হাজার পরিবারকে এ সহায়তা দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়