শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে ৩ মাসের ‘লকডাউন’ ও ৭ মাসের ‘সোশ্যাল ডিসটেন্স’এর করোনাভাইরাস হুঁশিয়ারি, নাগরিকদের ঘরে থাকার উদাত্ত আহবান বরিস জনসনের

রাশিদ রিয়াজ : [২] ব্রিটিশ নাগরিকদের কাছে লেখা চিঠিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে অভিহিত করে বলেছেন এর চেয়েও ভয়ানক অবস্থা অপেক্ষা করছে। সিএনএন

[২] বরিস জনসনের এ চিঠি ব্রিটেনের ৩০ মিলিয়ন ঘরে পৌঁছাতে ৫.৮ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে। ডেইলি মেইল

[৩] দেশটিতে মৃতের সংখ্যা সহস্রাধিক হলেও এখনো অনেক ব্রিটিশ নাগরিক স্বাভাবিক জীবন যাপন, পার্কে ভ্রমণ, মরনিং ওয়াক করছেন আর তাদের সাবধান করতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। মেইল

[৪] ব্রিটিশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টারা বলছেন কঠোর সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার কোনো বিকল্প নেই। উপদেষ্টা প্রফেসর নেইল ফার্গুসন বলেছেন অন্তত আগামী জুন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্পুটনিক

[৫] করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে ১৭ হাজার ৮৯ জন ছাড়িয়ে গেছে। এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসের মৃতদের সংখ্যা ৫ হাজার ৭’শ ছাড়িয়ে যেতে পারে।

  • সর্বশেষ