শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ইউনিটে নারীর মৃত্যু, মরদেহ নিয়ে পালালেন স্বজনরা

ডেস্ক রিপোর্ট : [২] বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল রাত ১২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ নিয়ে পালিয়ে গেছেন স্বজনরা। এর ১৫ মিনিট আগে শ্বাসকষ্ট জনিত কারণে তাকে ওই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। সেখান থেকে ভর্তির জন্য হাসপাতালের করোনা ইউনিটে পাঠানোর পরই ওই নারীর মৃত্যু হয়। জাগোনিউজ,

[৩] এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এসএম বাকির হোসেন বলেন, ওই রোগী কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে গত ২/৩ দিন আগে তিনি বাসায় ফেরেন।

[৪] এরপর তার শ্বাসসকষ্ট দেখা দেয়। এছাড়া তার স্বজনরা জানান হৃদরোগও আক্রান্ত ছিলেন ওই রোগীর। তাই প্রকৃতপক্ষে কোন রোগে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সঠিক হবে না। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়