শিরোনাম
◈ পশুর হা‌ট নি‌য়ে বিএনপি-জামায়াত প্রতি‌যো‌গিতা, দর্শকের ভূ‌মিকায় এন‌সি‌পি ◈ লা লিগায় লড়াই ক‌রে জিত‌লো বার্সেলোনা ◈ রাজনীতিতে ফিরে এলে আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন, জানালেন সাকিব আল হাসান ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে ◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লামায় দোকান থেকে ৪ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেল চোরেরা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :[২] প্রাণঘাতী করোনা ভাইরাস আতংকের মধ্যেই বান্দরবানের লামা উপজেলা শহরের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে সাড়ে ৭ ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপার অলংকার নিয়ে যায়। শুক্রবার দিনগত রাতের কোন এক সময় শহরের প্রধান সড়ক সংলগ্ন রাজেস জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৩] ক্ষতিগ্রস্ত দোকান মালিক শশ বিন্দু ধর জানায়, গভীর রাতে চোরেরা লোহার গ্রিলের তিনটি তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। পরে দোকানের ভিতরে সুকেইচে থাকা স্বর্ণের ৬টি লকেট, ৮টি আংটি, ৩টি চেইন, স্বর্ণের টুকরা ২টি, ১ জোড়া কানের দুল ও ৩০ ভরি রুপা নিয়ে যায় চোরেরা। চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে। এ সময় দোকানের ভিতর লকারটিও খোলার চেষ্টা করে ব্যর্থ হয় চোরেরা।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়