শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় চায়ের দোকানে জনসচেতনতামূলক লাল পতাকা উত্তোলন করেছে প্রশাসন

রক্সী খান, মাগুরা প্রতিনিধি : [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ শনিবার মাগুরা শহরের বিভিন্ন চায়ের দোকানে লাল পতাকা উত্তোলন করেছে প্রশাসন।

[৩] পাশাপাশি করোনা সংক্রামন ঝুঁকি এড়াতে সাবান পানি সরবরাহ ও জীবানুনাশক ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়েছে সেনা বাহিনী, পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

[৪] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। নিয়ম সবাই মেনে চললেও সন্ধ্যায় কিছু চায়ের দোকান খোলা হচ্ছে। সে কারণে শহরের প্রতিটি চায়ের দোকানে লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে। পাশাপাশি ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয়, জরুরী প্রয়োজনে বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার সময় তিনফুট দূরত্ব বজায় রাখতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

[৫] এছাড়া প্রতি ইউনিয়নে চেয়ারম্যান, স্বাস্থ্য কর্মী এবং কৃষি কর্মকর্তাসহ ৭ সদস্যের তদারকি কমিটি গঠন করা হয়েছে। তারা সব সময় বিদেশ ফেরত ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণ করছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়