শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগী শনাক্ত করবে কুকুর; প্রশিক্ষণপ্রাপ্ত হতে লাগবে ৬ মাস

ইসমাঈল আযহার: [২] পর্যাপ্ত পরিমাণে কিট না থাকা এবং আশঙ্কা থাকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করতে  হিমশিম খাচ্ছে বিশ্বের সবগুলো দেশ।এ ভোগান্তি কাটিয়ে উঠতে কুকুরের মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্যের মেডিক্যাল ডিটেকশন ডগস নামের একটি দাতব্য সংস্থা।আল আরাবিয়া, ব্যাংকক পোস্ট, বিবিসি

[৩] প্রাণঘাতী এই ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তে  কুকুরগুলোকে  আগামী ৬ সপ্তাহের মধ্যে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে বলেও জানিয়েছেন সংস্থাটির মেডিক্যাল ডিটেকশন ডগস।

[৪] এ বিষয়ে সংস্থাটির প্রতিষ্ঠাতা ক্লেইর গেস্ট  শুক্রবার (২৭ মার্চ) বলেন, আমরা নিশ্চিত যে কুকুর করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারবে। মেডিক্যাল ডিটেকশন ডগস'র পক্ষ থেকে বলা হয়, কুকুররা যেন গন্ধ শুঁকে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে পারে বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছে।

[৫] সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, গন্ধ শুঁকে ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের  শনাক্ত করতে পারে কুকুর। এই ধারণা থেকেই তারা করোনা ভাইরাসে কুকুরকে কাজে লাগানোর চেষ্টা করছে। আর এ জন্য সংস্থাটি লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়