শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

মাসুদ আলম : [২] শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সুরাইয়া বেগম (৪৫)। এ ঘটনায় মাদকাসক্ত সজীবকে (১৭) আটক করেছে পুলিশ।

[৩] মীরহাজিরবাগ চৌরাস্তায় লাড্ডু মিয়ার বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন সুরাইয়া। তার স্বামীর নাম মৃত বিল্লাল হাওলাদার। সুরাইয়া বাসা-বাড়িতে কাজ করে সংসার চালাতেন। সজিব মাদকাসক্ত। ঘটনার দিন রাতে মায়ের কাছে মাদকের কেনার জন্য টাকা পায় সজীব। টাকা না পেয়ে মাকে মারধর করে সে। এক পর্যায়ে অত্যাচার সইতে করতে না পেরে সুরাইয়া রাস্তায় বেরিয়ে যান। সজিবও রাস্তায় গিয়ে মাকে ছুরিকাঘাত করে। এসময় সুরাইয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৪] যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, সজীব হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ