শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেনিস ব্যাট তুলে রেখে দুস্থ মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন ব্রিটিশ টেনিস তারকা কেটি

স্পোর্টস ডেস্ক : [২] করোনার বিরুদ্ধে মাঠে নেমে পড়া খেলোয়াড়টি আর কেউ নন, ব্রিটিশ টেনিস তারকা কেটি সোয়ান। কোর্ট ছেড়ে র‌্যাকেট তুলে রেখে বনে গেছেন ‘ডেলিভারি গার্ল’। ব্রিস্টলে জন্ম নেয়া সোয়ান এখন বাবা-মায়ের সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রের কানসাসে। বর্তমানে যুক্তরাষ্ট্রেই করোনার প্রভাবটা সবচেয়ে বেশি।

[৩] সোয়ানের মা নিকি ‘বিগ ব্রাদার, বিগ সিস্টার’ নামক চ্যারিটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। কঠিন এই দিনগুলোতে সংগঠনটি দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করছে। সেই খাবারের বড় একটা অংশের প্যাকেজিং হয় সোয়ানদের কানসাসের উইচিটার বাড়ির গ্যারেজে। মা-বাবার সঙ্গে সেই খাবার প্যাকেটজাত করেন সোয়ান।

[৪] শুধু প্যাকেট করলেই তো আর চলবে না, খাবার পৌঁছে দিতে হবে দুস্থ পরিবারগুলোর দরজায়। করোনার সব ভয়কে পাশে সরিয়ে মায়ের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন সেই খাবার বিতরণ করতে। করোনার এই কঠিন দিনে মানুষের কষ্ট ২১ বছর বয়সী সোয়ানকে ছুঁয়ে যায় খুব, এই তো সেদিন এক মা, যার একটি ছেলে আছে। তার অবস্থাও খুব একটা ভালো নয়। মাকে ফোন দিয়ে ধন্যবাদ জানাচ্ছিল আর কাঁদছিল। এটা খুবই আবেগী একটা ব্যাপার।

  • সর্বশেষ