শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় লন্ডনে বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের ম্যানচেষ্টার হাসপাতালে সাঈদ হোসেন জসিম (৬৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি ইতালির মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতি। যুগান্তর

[৩] শুক্রবার স্থানীয় সময় আনুমানিক বেলা আড়াইটায় তিনি ম্যানচেষ্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

[৪] লন্ডন প্রবাসী নুরুল আমিন জানান, সাঈদ হোসেন জসিম দীর্ঘদিন ধরে ইতালি ছিলেন। এরপর কয়েক বছর ধরে লন্ডন চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সপরিবারে লন্ডন ম্যানচেষ্টারে থাকতেন। এর আগে তিনি দীর্ঘদিন ইতালির মিলানে ব্যবসা করতেন।

[৫] মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাটে। তার এ মৃত্যুতে ইতালি ও লন্ডনে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন প্রবাসীরা সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়