শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে অঘোষিত লকডাউন চলছে

তপু সরকার হারুন : [২] জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠনের কঠোর তৎপরতার প্রভাবে দ্বিতীয় দিনের মতো শেরপুরে অঘোষিত লকডাউন চলছে। দুরপাল্লার যানবাহন বন্ধ হওয়ায় এবং দোকানপাট বন্ধ থাকার কারণে শেরপুর জেলা শহরে চলছে সুনসান নিরবতা। শুধু জেলা শহরই নয়, জেলায় সবকটি উপজেলায় একি চিত্র দেখা গেছে। ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের কিছু দোকান ছাড়া সব বন্ধ।
[৩] তবে ছিন্নমূল মানুষের দাবী এভাবে চলতে থাকলে তাদের দায়িত্ব নিতে হবে প্রশাসনের । সে ব্যাপারে প্রশাসন এগিয়ে আসবে এমনটায় প্রত্যাশা ছিন্নমূল মানুষের ।
[৪] এদিকে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগণকে সচেতন করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাতে পুরো শহর ভুতুরে রূপ নেয়। এ যেনো এক অচেনা শহর। তবে গ্রামাঞ্চলে কোথাও কোথাও চায়ের দোকানে এখনো মানুষের আড্ডা চলছে।
জেলায় এখন পর্যন্ত কারোনা আক্রান্ত কোন রোগী চিহ্নিত হয়নি। তবে হোম কোরারেন্টাইন না মানার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে চার জনকে জরিমানা করে প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়