শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই প্রথম ফরাসি রাজ পরিবারের কোনো সদস্যের মৃত্যু

ইয়াসিন আরাফাত : [২] ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। এক্সপ্রেস ডট কম ডট ইউকে, রয়েল সেন্ট্রাল ডট কম, হেলো মেগাজিন ডট কম
[৩] হেনরি জানান, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
[৪] প্রিন্স জাভিয়ার এবং ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্মগ্রহণ করেন প্রিন্সেস মারিয়া। তিনি স্পেনের হাউস অব বোরবনের কারেন্ট ডিন্যাস্টি ক্যাডেট শাখার সদস্য ছিলেন।মারিয়া টেরেসা তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমারী।
[৫] প্রিন্সেস মারিয়ারা ৬ ভাইবোন ছিলেন। মারিয়ার মৃত্যুর পর এখন ৪ জন জীবিত। তারা হলেন- ফ্রেঞ্চোইস, সিসিলি, মেরি দেস নেয়েজস এবং প্রিন্স সিক্সটাস হেনরি।সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ