শিরোনাম
◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম? 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রাজশাহীতে জুমার দিনে মসজিদে মসজিদে ও ওযু খানায় স্প্রে ও সাবান বিতরণ

মুসবা তিন্নি : [২]করোনা ভাইরাস হতে মুক্তির এ যুদ্ধে আজ পবিত্র জুম্মার দিনে বোয়ালিয়া থানা (পূর্ব)কৃষক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটনের নেতৃত্বে একটি টিম মহানগরীর বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে ওযু খানা গুলোতে জীবাণুনাশক স্প্রে করেন এবং হাত ধোবার সাবান বিতরণ করেন।

[৩]এ বিষয়ে বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান লিটন বলেন আমাদের করোনা ভাইরাস মুক্তির এ যুদ্ধে আমাদের নগর পিতা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই নগর বাসির জন্য খাবারে ব্যবস্থা করছেন, হ্যান্ডগ্লাবস ও মাস্ক ব্যবস্থা করছেন, নগরী ভাইরাস মুক্ত করতে জীবাণুনাশক স্প্রে করছেন, আমাদের সাধারণ সম্পাদক জনাব ডাবলু সরকার প্রতিদিন জন সচেতনতা মুলক কর্মকান্ডের মাধ্যমে নগর বাসির সাথে আছেন এতে ক্ষুদ্র কর্মি হিসাবে আমরা অনুপ্রাণিত হয়ে এবং মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব সাকির হোসেন বাবু ভাইয়ের নির্দেশনায় আমরা প্রতিদিনই এমন কর্মকান্ডের মাধ্যমে এ যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখতে চাই, সেই সাথে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও আহবান জানান।

[৪]এ সময় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন, ২৩ নং ওয়ার্ড কৃষক নেতা জালাল সরকার, কৃষক নেতা অমিত রায়, আশিক মাহমুদ প্রমুখ।

  • সর্বশেষ