শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে স্যানেটারি ইন্সপেক্টর সাইফুল ইসলামকে পুড়িয়ে হত্যার অভিযোগ

কামাল হোসেন : [২] শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব গন্দারদিয়া গ্রামের মৃত আ. মান্নান শেখের ছেলে।

[৩] বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর আবাসিক ভবনের দ্বিতীয় তলায় কক্ষে ঘুমিয়ে থাকাকালে তিনি অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

[৪] হাসপাতালের নাইট গার্ড তরিকুল ইসলাম জানান, সাইফুল প্রায় ৫ বছর ধরে গোয়ালন্দ উপজেলায় স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দ্বিতীয় তলার রুমে একাই থাকতেন তিনি। দুপুরের খাবার খেয়ে তিনি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গোংগানির শব্দ শুনে আশপাশের রুম থেকে লোকজন ছুটে যান। দরজা ভেঙ্গে সারা শরীর ঝলসানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রুম ধোঁয়ায় আচ্ছন্ন ছিলো।

[৫] সাইফুলের শ্যালক কাজী মিজানুর রহমান বলেন, অগ্নিদগ্ধের কিছু সময় আগে ভগ্নিপতি মোবাইল ফোনে আমার মা ফিরোজা বেগম বলেন- মা, আমার ছেলে দুটিকে দেখে রাখবেন, বাবাকেও বলবেন ওদের প্রতি খেয়াল রাখতে। ঠান্ডা মাথায় এই অল্প কথা বলেই সে ফোন রেখে দেয়। অগ্নিকাণ্ড ঘটিয়ে তাকে হত্যা করা হয়েছে।

[৬] গোয়ালন্দ থানার ওসি আশিকুর রহমান জানান, ময়না তদন্ত রিপোর্টে সাইফুলের মৃত্যুর কারণ জানা যাবে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ