শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার থাবায় টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি নিয়ে বিপাকে আইসিসি

স্পোর্টস ডেস্ক : [২] করোনার ছোবলে পর্যুদস্ত মানুষ, বিপর্যস্ত পৃথিবী আর স্থবির ক্রীড়াঙ্গন। খেলাধুলা বন্ধ থাকায় বিপাকে পড়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। কেননা তাদেরকে বছরের নির্দিষ্ট সূচি মেনে চলতে হয়। এ পরিস্থিতিতে ক্রিকেট করোনার ধাক্কা কীভাবে সামলাবে, সেটা ঠিক করতেই আইসিসির কর্তাব্যক্তিরা ২৯ মার্চ ভিডিও কনফারেন্স করবেন।

[৩] এ বৈঠকের আগেই আইসিসি জানিয়ে দিয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইসহ, যেসব খেলার সূচি নির্ধারিত ছিল সেগুলো স্থগিত হয়ে যাবে। করোনার কারণে সমস্যা দেখা দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

[৪] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও চলছে গ্যাঁড়াকল। এ পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো বাতিল হতে থাকে, তাহলে পয়েন্ট কীভাবে ভাগাভাগি হবে, সেটা নিয়ে আলোচনা হবে ভিডিও কনফারেন্সে। এরই মধ্যে পিছিয়ে গেছে চ্যাম্পিয়নশিপের ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। আরও সিরিজ পেছালে মার্চ ২০২১ সালের মধ্যে সব খেলা শেষ করে জুনে ফাইনাল করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়