শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক হাজার কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল

বিপ্লব বিশ্বাস : [২] মানুষ মানুষের জন্য। সে হোক দিনমজুর, রিকশাচালক, চাষি, দানমজুরসহ নিম্ন আয়ের শ্রমজীবীরা। তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। তাঁর ব্যক্তিগত এক হাজার কর্মহীন মানুষের মধ্যে পাঁচ কেজি করে চাল এবং করোনা রোধে সাবান, মাষ্ক বিতরণ করলেন এই দানবীর।

[৩] পিরোজপুর ভাণ্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছেন। তিনি হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিআইয়ের ব্যবস্থা করেন। পাশাপাশি রোগী বহনকারী দুটি অ্যাস্বুলেন্স দিয়েছেন তিনি।

[৪] ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্রুত রোগী পরিবহনের জন্য দুটি নতুন অ্যাম্বুলেন্স হাসপাতালে হস্তান্তর করেছেন। হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১৩ লাখ টাকা অনুদান দিয়েছেন। এসব উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

[৫] মিরাজুল ইসলাম বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আমাদের সবার উচিত সচেতনভাবে কাজ করা। আমি সংকট মোকাবিলায় এসব উদ্যোগ নিয়েছি। প্রয়োজনে আরও উদ্যোগ নেয়া হবে।

  • সর্বশেষ