শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুমার নামাজ সংক্ষেপ এবং মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার পক্ষে উপমহাদেশের আলেমরা

ইসমাঈল আযহার: [২] বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় জুমার নামাজের আগে বাংলা বয়ান বাদ দেয়ার আহ্বান জানিয়েছেন আলেমরা। বর্তমান পরিস্থিতিতে জুমার নামাজকে শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছেন তারা।

[৩] ভাইরাসটির সংক্রমণ রোধে আলেমদের পরামর্শ অনুযায়ী জুমার নামাজ সংক্ষিপ্ত ও মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার এবং ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে না যাওয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।

[৪] এদিকে বাংলাদেশসহ পাকিস্তান, ভারত এবং মধ্যপ্রাচ্যের সব আলেম জুমা সীমিত করার পক্ষে মত দিয়েছেন। যতটুকু না হলে জুমা আদায় হয় না, ততটুকু পালন করে বাকি অন্যান্য সুন্নত ও নফল ইবাদত ঘরে আদায় করার আহ্বান জানিয়েছেন তারা।

[৫] আলেমরা বলেছেন, বাংলায় যে বয়ানটি করা হয়, সেটা কোনো জরুরি বিষয় নয়। বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তাও নেই।প্রয়োজনের সময় ওজর আপত্তি গ্রহণযোগ্য এবং জীবন বাঁচানের প্রতি ইসলামে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়