শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস প্রতিরোধে কুলাউড়ায় জীবানুনাশক ছিঁটালো প্রশাসন

সাদিকুর রহমান সামু,মৌলভীবাজার প্রতিনিধি: [২] মৌলভীবাজারের কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে শহরকে নিরাপদ রাখতে জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটালো ফায়ার সার্ভিস। এতে সহযোগিতা করে পুলিশ প্রশাসন ও কুলাউড়া পৌরসভা।

[৩] বৃহস্প‌তিবার (২৬ মার্চ) সকাল থে‌কে পৌর এলাকার প্রধান প্রধান সড়‌কে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সার্বিক সহযোগিতায় মাঠে ছিলো সেনাবাহিনীর একটি টিম ও কুলাউড়া থানা পুলিশের একটি টিম।
[৪] সরেজমিন দেখা যায়, কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে ও সরকারি অফিস, উপজেলা প্রশাসন কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতালের আইসোলেশন ইউনিট, হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টার, হাসপাতালের সম্মুখভাগ, কুলাউড়া থানা, রেলস্টেশন, শহরের প্রধান প্রধান মসজিদ প্রাঙ্গণ, বিপনী বিতান ও জনগুরুত্বপূর্ণস্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটাচ্ছেন।
[৫] এসময় তদারকিতে ছিলেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, পৌর মেয়র মো. শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন প্রমুখ।
আলাপকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ৪৩০০ লিটার করে মোট ৮৬০০ লিটার জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করার অনুরোধ জানান তিনি।

  • সর্বশেষ