শিরোনাম
◈ নারায়ণগঞ্জের জলাবদ্ধতার পর রূপগঞ্জে সাপ আতঙ্ক, ঘরবাড়িতে ঢুকছে বিষধর সাপ ◈ আগস্টে তফসিল, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার ◈ জ্বালানি নিরাপত্তায় সৌরবিদ্যুৎ ◈ এবার শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন দিয়ে যা বললেন সালমান খান ◈ গাড়িচালককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ◈ নগরায়ন শুধু ঢাকাকেন্দ্রিক নয়, সারা দেশে পরিকল্পিত উন্নয়ন চান প্রধানমন্ত্রী ◈ দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ◈ বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, আলোচনায় পরিবহন করিডোর ◈ ছাত্রদের উপর হামলা: মোদিকে জাহেল বললেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসা কেন্দ্র থেকে জোর করে সুরক্ষা উপকরণ নিয়ে গেল ছাত্রলীগ!

ডেস্ক রিপোর্ট : [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চিকিৎসা কেন্দ্র থেকে ১০০টি গ্লাভস, ২৭ বোতল স্যানিটাইজার ও ১০টি মাস্ক জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের গুদাম থেকে সংগঠনটির কয়েকজন নেতাকর্মী এসব নিয়ে যান। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

সুরক্ষা উপকরণ নিয়ে যাওয়ার বিষয়টি চবি চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব গণমাধ্যমকে নিশ্চিত করেন।

[৩] তিনি বলেন, ‘ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আমাকে ফোন করেছিলেন। তিনি ফোন করে বলেন, “ছাত্রলীগ মরে যাবে কিনা। এসব সুরক্ষা উপকরণ তাদের দরকার, দিতে হবে।” কিন্তু এসব গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার চিকিৎসকদের জন্য আমরা সংগ্রহ করেছি। অতিরিক্ত থাকলে দেওয়ার কথাও বলি। কিন্তু কয়েকজন নেতাকর্মী জোর করে এসব নিয়ে যান।’

[৫] তবে সুরক্ষা উপকরণ নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তার কর্মীরা জড়িত নন। ’ এ ছাড়া, একই কথা বলেন সভাপতি রেজাউল হকও।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। জড়িতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়