শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যমন্ত্রীর দফতরের কেউ করোনায় আক্রান্ত হননি: অতিরিক্ত সচিব

ডেস্ক রিপোর্ট[২] স্বাস্থ্যমন্ত্রীর দফতরের একজন কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছিল বলে প্রকাশিত খবর নাকচ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। যুগান্তর, মানবকণ্ঠ, প্রিয়ডটকম

[৩] ওই প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয়ের মন্ত্রীর পিএস, পিআরও বা কোনো কর্মকর্তা করোনা আক্রান্ত নন। এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, “স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজনকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক সূত্র এটা নিশ্চিত করছে।”

এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যক্তিগত সহকারী রাজধানীর মিরপুরের টোলারবাগ এলাকায় থাকেন।

এই সপ্তাহের প্রথম দিকে এক দিনের ব্যবধানে উত্তর টোলারবাগে দুইজন ষাটোর্ধ্ব ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই এলাকা ‘লকডাউন’ করা হয়েছে।

[৪] হাবিবুর রহমান খান বলেন, “মন্ত্রীর দপ্তরের পিএ (ব্যক্তিগত সহকারী) টোলারবাগ এলাকায় থাকেন। কয়েক দিন আগে থেকে উনি অফিস করছেন না। তিনিও আক্রান্ত এমন নন। তবে টোলারবাগে যে এলাকায় আক্রান্ত ব্যক্তি যে মসজিদে নামাজ পড়তেন, পিএ একই মসজিদে নামাজ পড়েছেন।

“এখন তো টোলারবাগ লকডাউন। তা অফিসে আসেন না পিএ। এজন্যে অনেকে মনে করতে পারেন, মন্ত্রণালয়ের কেউ করোনাভাইরাস আক্রান্ত। আসলে তেমন কেউ নন।”

[৫] কেউ কভিড-১৯ আক্রান্ত হলে সামাজিক পরিস্থিতি বিবেচনা করে তার নাম-পরিচয় প্রকাশ করা হবে না বলে আগেই জানিয়েছিলেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। এই রোগের লক্ষণ-উপসর্গ বিবেচনায় পরীক্ষা করা হয়েছে ৯২০ জনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়