শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলুন পহেলা বৈশাখের ভাতার টাকাটা সব সরকারি চাকরিজীবীরা সাধারণ গরিব মানুষের কল্যাণে খরচ করি

শেখ আদনান ফাহাদ : যতোটা স্বার্থপরের মতো রাস্তা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম, ততোটা স্বার্থপর নই আমি। আমরা কেউই নই। ইচ্ছা করে রাস্তার সব রিকশাওয়ালাকে ডেকে হাতে কয়েক হাজার করে টাকা গুঁজে দিই। ইচ্ছা করে রাস্তার টং দোকানিকে বাসায় ডেকে পেটভরে খাইয়ে দিই। ইচ্ছেকরে রাস্তার ট্রাফিক সিগন্যালের ভিক্ষুককে, হকারকে অনেক চাল, ডাল কিনে দিই। কিন্তু এই মহানগরে আমার এই ইচ্ছাটাই সব নয়। ফেসবুক পোস্ট তো লাইক পাওয়ার বাহানা মাত্র। আমি জানি এতে কারও একটা চুলও ছেঁড়া যাবে না। এমন এক চাকরি করি, আরও কয়েক মাস অফিসে না গেলেও বেতন চলে আসবে ব্যাংকে। সবাই তো আমার মতো ভাগ্যবান নয়। একজন রিকশাওয়ালার কীভাবে সংসার চলছে। কীভাবে চলছে একজন মুচির সংসার। সিগারেট বিক্রেতা, চাওয়ালা, পান বিক্রেতা, এমনকি একজন পকেটমারের? ছুটা বুয়া, পত্রিকাওয়ালা, দুধওয়ালা কী করবেন এখন? কতো দোকান বন্ধ থাকবে, কতোদিন বন্ধ থাকবে কেউ জানে না। এই লকডাউন আমি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম। উপায় ছিলো না।
করোনা আমাদের করুণা করবে না। তাই সব কিছু বন্ধ করে দিতে চেয়েছিলাম। এই মানুষগুলোর এখন কী হবে? আমরা তো এতো আরামে আছি যে পহেলা বৈশাখের ভাতা পর্যন্ত ব্যাংকে চলে এসেছে। এবার পহেলা বৈশাখের বিলাসিতা নিশ্চয় দেখাবেন না কেউ। তাহলে চলুন পহেলা বৈশাখের ভাতার টাকাটা আমরা সব সরকারি চাকরিজীবীরা সাধারণ গরিব মানুষের কল্যাণে খরচ করি। প্রিয় নেত্রী প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে কোনো জরুরি তহবিল হলে যেখান থেকে নেত্রীর তত্ত্বাবধানে গরিব মানুষগুলোকে খাবার দেওয়া হবে সেখানে আমি আমার পহেলা বৈশাখের ভাতা ফেরত দিতে রাজি আছি। সরকার নিজে থেকে কেটে রাখলেই ভালো হতো। কিন্তু আমার মতো অনেকের বেতন হয়ে গেছে। ব্যক্তিগতভাবে কিছু টাকা দিলে কোনো আছর পড়বে না। সমাজের কোটি কোটি টাকার মালিকরা যখন নিজেদের অর্ডার বাতিল নিয়ে জনমত তৈরিতে ব্যস্ত তখন আমাদের মতো সীমিত আয়ের মানুষকেই এগিয়ে আসতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়