শিরোনাম
◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ ◈ ইংল্যান্ডে আশ্রয়প্রার্থী ভেবে পাকিস্তান ‌ক্রিকেট টিম হোটেলের সামনে বিক্ষোভ ◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় জনগণের পাশে আছি-থাকবো, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম

সুজিৎ নন্দী : [২] পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। জাতীয় কমিটির নেতৃত্বে সারা দেশে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য আমার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সবাই সম্মিলিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে। তিনি বলেন, করোনা মোকাবেলায় জনগণের পাশে আছি।

[৩] আজ বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেট স্টেডিয়ামের সামনে ওয়াটার ব্রাউজারে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭ নম্বর ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই কার্যক্রম পরিচালনা করে। এ সময় ডিএনসিসির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং প্যানেল মেয়র জামাল মোস্তফা উপস্থিত ছিলেন।

[৪] তিনি বলেন, গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব নির্দেশনা দিয়েছেন। জনগণের পাশে থেকে করোনা ভাইরাস রোধে আমরা সবাই কাজ করছি।

[৫] তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এলাকায় যারা বিদেশ থেকে এসেছেন তারা যেন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকেন সে বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা কাজ করছেন। এ জন্য প্রতিটি এলাকায় একটি করে কমিটি গঠন করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম থেকে প্রচুর লোকজন গ্রামে গেছেন। তারা যেন তাদের পরিবারের কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে সে বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

[৬] মন্ত্রী বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উত্তম পন্থা হলো আলাদাভাবে থাকা। ঘর থেকে বের না হওয়া। একজন আরেকজনের থেকে দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এই রোগে আক্রান্ত হয় আর তার সঙ্গে কেউ মেলামেশা না করলে ভাইরাসটি ছড়াতে পারবে না।

[৭] মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার এখতিয়ারে যে বিশেষ বরাদ্দের সুযোগ রয়েছে সেখান থেকে গতকাল ১২টি সিটি করপোরেশন, ৩২৮টি পৌরসভা ও ৪৯২টি উপজেলা পরিষদের জন্য ৩৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এ টাকা ব্যায় করা যাবে।

  • সর্বশেষ