শিরোনাম
◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২/১ দিনের প্রন্তিক মানুষকে সহায়তা করবে মেয়র আতিকুল

সুজিৎ নন্দী : দু’এক দিনের মধ্যে এক হাজার প্রন্তিক মানুষকে সহায়তার উদ্যোগ নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ। আহবান করবো নগরের অনেক বিত্তবান আছেন, যারা চাইলে নিজেরাও দিতে পারেন, আবার কেউ যদি মনে করেন এই প্ল্যাটফর্মে এসে দিয়ে যাবেন। আমরা তাদের সেই সহযোগিতা প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দেবো।

তিনি বলেন, এই সংকট তো এক দিনের না, আমরা জানি না কত দিন থাকবে। তাই সবাই এগিয়ে এলে আমাদের রিকশাচালক, হকার, ভ্যানচালক, দিনমজুর ভাই বোনেরা বেঁচে যাবেন।

আজ বৃহষ্পতিবার থেকে মেয়র আতিকুল ইসলামের বনানী অফিসে বিডি ক্লিনের কর্মীদের সহায়তায় প্যাকেট করার কাজ চলছে। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ৬ হাজার প্যাকেট প্রস্তুত করা হয়। লক্ষ্যমাত্রা ২০ হাজার পরিবারের নিকট এই সামগ্রী তুলে দেওয়া। যে কেউ চাইলে এই অফিসে তার সাহায্য সামগ্রী পৌঁছে দিতে পারবেন।

প্রতি প্যাকেটে থাকছে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ৩টি মাস্ক। মেয়র নিজের ফ্যাক্টরি থেকে এসব মাস্ক তৈরি করিয়ে এনেছেন।

  • সর্বশেষ