শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেওবন্দের পর এবার মসজিদে নামাজ বন্ধ রাখার ফতোয়া দিলো জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়

ইসমাঈল আযহার: [২] ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ ফতোয়া জারি করার এপর এবার মিশরের জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের উলামা সুপ্রিম কাউন্সিল করোনাভাইরাসের কারণের উদ্ভুত পরিস্থিতিতে মসজিদে জুমার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ রাখার ফতোয়া জারি করেছে। আল আরাবিয়া, ইন্ডিপেন্ডেন্ট উর্দু, ডেইলি জাং

[৩] জারিকৃত ফতোয়ায় গুরুত্বের সঙ্গে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সরকারি নির্দেশনা মেনে মসজিদে জামাত এবং জুমার নামাজ আদায় থেকে বিরত থাকবে।

[৪] জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়ায় বলা হয়েছে, করোনাভাইরাস পৃথিবীময় দ্রুত ছড়িয়ে পড়ছে আর ইসলামি শরিয়াতের বড় একটি উদ্দেশ্য হলো, জীবন বাঁচানো এবং সবরকম ক্ষতি ও আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করা। চলমান এই পরিস্থিতিতে মসজিদে নামাজ আদায়ের জন্য ভীড় করলে ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অতএব মসজিদে নামাজ আদায় বন্ধ রাখতে হবে।

[৫] এদিকে পাকিস্তানি আলেমরা পরামর্শ দিয়ে বলেছেন, বাচ্চা এবং পঞ্চাশ বছরের বেশি বয়স্ক এবং যে কোনো ধরণের অসুস্থ রোগীরা মসজিদে আসা থেকে বিরত থাকবে। ডেইলি পাকিস্তান

[৬] এর আগে, বর্তমান পরিস্থিতিতে মসজিদে যাওয়া না যাওয়ার বিষয়ে ফতোয়া জারি করে ভারতের দারুল উলুম দেওবন্দ। ফতোয়ায় বলা হয়, সরকার যেসব এলাকায় কারফিউ বা লকডাউন জারি করেছে, অথবা যেসব এলাকায় জমায়েত থেকে নিষেধাজ্ঞা জারি করেছে, সেসব এলাকার আমজনতা মসজিদে না এসে নিজেদের ঘরেই নামাজ আদায় করবে। মসজিদগুলোতে জামাত চালু রাখার জন্য ইমাম-মুয়াজ্জিনসহ দুএকজনে নামাজ আদায় করে নিবে। দেওবন্দ ডটকম

  • সর্বশেষ