শিরোনাম
◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট ◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১০:১৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারে পেন্টাগনের চার দেয়ালের মধ্যে হানা দিল করোনাভাইরাস

নিউজ ডেস্ক : [২] মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের চার দেয়ালের মধ্যে এবারে হানা দিয়েছে করোনাভাইরাস। পেন্টাগনের এক মেরিন কর্মকর্তা কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে মার্কিন সেনাবাহিনী। ডিবিসি

[৩] মার্কিন মেরিন কোরের মুখপাত্র ক্যাপ্টেন মনিকা উইট আরও জানান, আক্রান্ত মেরিন কর্মকর্তা চলতি সপ্তাহের গোড়ার দিকে ফিরেছেন। মেরিন কোরের সদর দফতরের পরিকল্পনা, নীতি এবং অভিযান বিষয়ক বিভাগে দায়িত্বে পালন করতেন তিনি।

[৪] তার জীবন-সঙ্গীর কাছ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে চলছে করোনার প্রকোপ ।

[৫] করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়ার পর এ মেরিন কর্মকর্তা স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে চলে গেছেন। এদিকে তার কর্মস্থলকে জীবাণু মুক্ত করা হয়েছে বলেও জানান ক্যাপ্টেন উইট।

[৫] এ মেরিন কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পেন্টাগন। তবে তিনি পেন্টাগনের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি হিসেবে নিশ্চিত হলেও শেষ ব্যক্তি নন। কারণ পেন্টাগনের অনেক কর্মীই করোনায় আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। তাদেরকে করোনা নির্ণয়ের পরীক্ষাও করা হয়েছে তবে এখনও ফলাফল পাওয়া যায় নি।

[৬] পেন্টাগনের ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টারের এক কর্মী এ সব সন্দেহভাজনদের অন্যতম। পেন্টাগনের এ কেন্দ্রটি সাধারণভাবে ‘রণ কক্ষ’ বা ‘ওয়ার রুম’ নামে পরিচিত। অন্যান্য অনেক নির্দেশের মতো প্রয়োজনে পরমাণু বোমা ফেলার নির্দেশও এখান থেকেই দেয়া হবে।

  • সর্বশেষ