শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, চলমান আছে লন্ডন ফ্লাইট

লাইজুল ইসলাম : [২] বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে পুরো পৃথিবী জুড়েই বিমানের ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও নিষেধাজ্ঞার কারণে কমেছে।

[৩] মোকাব্বির বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় যেসব আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছু দিন বন্ধ থাকবে। তিনি জানান, ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি চলছে।

[৪] সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়