শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে নিয়ে নিজ উদ্যোগে করোনায় আক্রান্তদের সেবায় প্রায় ৯ কোটি টাকা দিলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক : [২] পুরো বিশ্ব থমকে যাচ্ছে এক করোনাভাইরাসের কাছে। একে এক ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৭টি দেশে। বাদ পড়েনি উন্নত দেশগুলোও। ইউরোপে মরণ কামড় দিতে শুরু করেছে কোভিড-১৯। সুইজারল্যান্ডে এ ভাইরাসে আক্রান্তদের কান্না পৌঁছে গেছে বিশ্বজয়ী টেনিস তারকা রজার ফেদেরারের কানে। বিবিসি

[৩] বিশ্ব ক্রীড়াঙ্গনের সকল সুপারস্টার নিজ নিজ দেশের করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন। মেসি, রোনালদো কিংবা বাংলাদেশের তামিম কিংবা মুশফিক, সবাই যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবার সেই কাতারে নাম লেখালেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। নিজ দেশের অসহায় মানুষদের জন্য ১০ লাখ সুইস ফ্রাঙ্ক দান করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ কোটি ৬৬ লাখ টাকা প্রায়।

[৪] সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে সেখানে এক বার্তায় ফেদেরার লিখেছেন, ‘বর্তমান একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কেউই এ আতঙ্কের বাইরে নন। স্ত্রী মিরকাকে নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি, সুইজারল্যান্ডের অরক্ষিত পরিবারগুলোকে এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করার। আমাদের এ সাহায্য সূচনামাত্র। আশা করছি, অন্যরাও অসহায় পরিবারগুলোকে সাহায্য করবেন।

[৫] সুইজারল্যান্ডের করোনা পরিস্থিতি ভালো নয়। চার সপ্তাহ আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। পাশের দেশ ইতালি ইতোমধ্যে বিপর্যস্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৯৭। ইতোমধ্যে মারা গেছে ১৫৩জন।

  • সর্বশেষ