শিরোনাম
◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ!

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৪:০১ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়ালো, সংক্রমণ ঠেকিয়েছে চীন, সীমান্ত খুলে দিয়েছে ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশ

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৩১৫ জন এবং মারা গেছে ২১ হাজার ৩১৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৪৭ জন। সিএনএন, ইয়ন, রয়টার্স

[৩] বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় কেউ আক্রান্ত না হলেও একদিনে নতুন করে ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তবে তারা সবাই অন্য দেশ থেকে এসেছেন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ২২৬ জন এবং মারা গেছে ৩ হাজার ২৮৭ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫৫ জন।

[৪] ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫০৩ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

[৪] যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৪৫ জন এবং আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮ জন।

[৫] স্পেনে মারা গেছে ৩ হাজার ৬৪৭ জন এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৫১৫ জন।

[৬] জার্মানিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২১৯ জন এবং আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৩৪ জন

[৭] ইরানে এ পর্যন্ত ২ হাজার ৭৭ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭৭ জন।

[৮] যুক্তরাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৯৭ জন এবং মারা গেছে ৪৬৫ জন।

  • সর্বশেষ