শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর জাপান সফরে কী কী পেল বাংলাদেশ? ◈ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মী আটক ◈ নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বাজারে হাজার টন ইলিশ, দাম কত? ◈ ঢাকার যানজট নিরসনে ২৫৮ কিলোমিটার সাবওয়ে ও ৮৮ কিলোমিটার রিং রোড নির্মাণের পরিকল্পনা ◈ মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রয়োগের দাবি বিজ্ঞানীদের, নেই গবেষণাপত্রে প্রমাণ ◈ ‌নিউইয়‌র্কে সরকারি অর্থ লোপাটের অভিযোগ, বিপুল সম্পদের মালিক একশ্রেণির প্রবাসী বাংলাদেশির দরজায় এফ‌বিআই  ◈ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, সাইবার হামলায় উত্তর কোরিয়ার হ্যাকারদের সন্দেহ ◈ যে কারণে শনিবার ৯ থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না কয়েকটি জেলায় ◈ জিজ্ঞাসাবাদে দীপ বলেছেন, ‘কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আমি পালিয়ে আসি’: আরও যা জানালো পিবিআই (ভিডিও) ◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন

ভিকটর কে. রোজারিও : [২] ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রচারিত যুক্ত বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এ আহ্বান জানান।

[৩] বিবৃতিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ দেশ ও জাতির স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর, ১৯৭১ আমরা পাকহানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের পরাজিত করে ঐতিহাসিক বিজয় অর্জন করেছিলাম।

[৪] বিবৃতিতে তারা ২৫ মার্চ রাতে এবং পরবর্তী নয় মাসের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের আত্মার মঙ্গল কামনা করেছেন।

[৫] করোনা ভাইরাস পরিস্থিতিতে ’৭১-এর ন্যায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

[৬] জাতির বর্তমান দুঃসময়ে ভীত না হয়ে, সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

[৭] যে কোন গুজবে কান দিয়ে, সরকারের প্রতি আস্থা রেখে গণমাধ্যমের সংবাদ-তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

[৮] জরুরি প্রয়োজনে এসোসিয়েশনের স্থানীয় নেতৃবৃন্দ ও জাতীয় নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ