শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘অমাবস্যা’ টুইট ঘিরে বিতর্কের মুখে পোস্ট সরালেন অমিতাভ

মুসফিরাহ হাবীব: [২] বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন আগেই জানিয়েছিলেন, তার সব সোশাল মিডিয়া অ্যাকাউন্ট তিনি নিজেই তদারকি করেন। টুইট করার পর থেকেই ‘কুসংস্কার’ বলে অমিতাভকে কটাক্ষ করেছে সবাই।

[৩] সোমবার বিতর্কিত ওই টুইটে অমিতাভ লিখেছিলেন, “২২ মার্চ অমাবস্যা, মাসের সবথেকে অন্ধকার দিন। এই সময় ব্যাকটেরিয়া ও ভাইরাস আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। হাততালি ও শঙ্খধ্বনি তাদের ক্ষমতা হ্রাস করে। এ দিন চন্দ্রকে অতিক্রম করবে রেবতি নক্ষত্র। এ নক্ষত্রই রক্ত চলাচল ঠিক করে।”

[৪] টুইটার ও ইনস্টাগ্রামে এটি পোস্ট করার পরই নেটিজেনদের রোষের মুখে পড়ে পরে টুইটটি সরিয়ে নিতে বাধ্য হন অভিনেতা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শঙ্খ ও হাততালি দিয়ে সমস্ত জরুরি পরিষেবা কর্মীদের শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছিলেন। কিন্তু এ ঘোষণার পর থেকেই বিভিন্ন সোশাল মিডিয়ায় ও হোয়াটসঅ্যাপ মেসেজে ঘুরতে থাকে ‘অমাবস্যা’ থিওরি।

[৫] অমিতাভ এ নিয়ে টুইট করার পরই কটাক্ষের মুখে পড়েন। নেটিজেনরা টুইট করেন, ভারত এখন অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আপনার আরও বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কেউ কেউ বলতে শুরু করেন ভুল তথ্য ছড়াচ্ছেন অভিনেতা। অমিতাভ পরে পোস্ট মুছে দিলেও ট্রল কমেনি।

[৬] অনেকেই বলেছেন, ”বিগ বি পোস্ট ডিলিট করেছেন। এভাবেই ভুল বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হও, কাওকে মিথ্যা তথ্য ছড়াতে দিও না।” আবার অনেক মজা করে লিখছেন, ”পোস্টটা সরিয়ে নিলেন কেন স্যার? আমি প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম।” তবে অমিতাভ এর কোনও জবাব দেননি এখনও।

  • সর্বশেষ