শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন অমান্য করায় জরিমানা, রাগে গাড়ি পোড়ালেন চালক!

আমাদের সময় : [২] হামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের বহু দেশেই লকডাউন ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রাস্তায় যান ও জনগণের চলাচল। তবে অনেকেই নিয়ম ভঙ্গ করে বাইরে বেরুচ্ছেন। যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সাজার মুখে পড়ছেন অনেকে। তবে এবার লেবাননের এক ট্যাক্সি চালক যেটা ঘটালেন সেটা অনেকটা চমকে যাওয়ার মতো।

লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। পুলিশ আটক করে জরিমানা করায় শহরের প্রধান সড়কে নিজের নতুন গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেন সেই ট্যাক্সি চালক।

[৩] সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত বিমানবন্দরের প্রধান সড়কে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলেন ওই চালক। পরে পুলিশ তাকে নোভেল করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার অপরাধে আটক করে জরিমানা করে। এরপর উত্তেজিত হয়ে তিনি আগুন দিয়ে নিজেই নতুন গাড়িটি পুড়িয়ে দেন।

[৪] সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, একটি সাদা রেনল্ট গাড়ি আগুনে জ্বলছে। লেবাননের সেনাবাহিনীর সদস্যরা সেটা নেভানোর চেষ্টা করছেন। এ সময় স্পষ্ট চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছিল।

[৫] প্রসঙ্গত, গত সপ্তাহের শেষে লেবাননের সামরিক ও সুরক্ষা বাহিনী কোভিড-১৯ আটকানোর জন্য চূড়ান্ত প্রয়োজনীয়তা ছাড়া মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়। আদেশ অমান্যকারীদের কঠোর সাজাও দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসে লেবাননে এখন পর্যন্ত ৩০৪ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে চার জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়