শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৪:১৯ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বুধবার করোনা থেকে মুক্তি কামনায় বিশ্ববাসীকে নিয়ে প্রার্থনা করবেন পোপ ফ্রান্সিস

ভিকটর কে. রোজারিও : [২] কাথলিক বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ২৫ মার্চ ‘দূত সংবাদ’ পর্বদিনে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় (ভাটিকান সময় দুপুর ১২টা) সবাইকে তাঁর সাথে ‘প্রভুর প্রার্থনা’য় সামিল হওয়ার আহবান জানিয়েছেন।

[৩] করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক দুর্যোগকালীন আগামী শুক্রবার ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত এগারোটায় (ভাটিকান সময় সন্ধ্যা ছয়টা) পোপ মহোদয় ভাটিকানে সাধু পিতরের মহামন্দিরে বিশেষ প্রার্থনা ও পবিত্র সাক্রামেন্তের আরাধনা করবেন।

[৪] রোম থেকে অনলাইনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

[৫] আত্মিকভাবে এ প্রার্থনায় অংশগ্রহণ করে পূর্ণ দণ্ডমোচন লাভের ঘোষণা দিয়েছেন এই আধ্যাত্মিক নেতা।

[৬] উল্লেখ্য, ইতালিতে করোনা মহামারীতে এ পর্যন্ত ৬৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

[৭] সম্প্রতি ঠাণ্ডায় আক্রান্ত হলে পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়