শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানে ১ বিলিয়ন ডলার সহায়তা হ্রাস করল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : [২] আফগানিস্তান থেকে মার্কিন সাহায্য দিনকে দিন আরো কমে আসবে বলে পরিস্কারভাবে জানিয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। স্পুটনিক

[৩] হঠাৎ করেই কাবুল ছুটে আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে পম্পেও সাফ জানিয়ে দিয়েছেন ওয়াশিংটন কাবুলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে এবং মার্কিন সহায়তা ধাপে ধাপে হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে।

[৪] এক বিবৃতিতে পম্পেও জানিয়ে দিয়েছেন আফগান নেতাদের ব্যর্থতা মার্কিন জাতীয় স্বার্থের বিপরীতেই কাজ করছে।

[৫] ১৮ বছরের সময় ধরে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে সন্ত্রাস দমন যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কাবুল সরকারের অংশগ্রহণ ছাড়াই একটি শান্তিচুক্তি করার পর পর্যবেক্ষরা বলছেন কার্যত তালেবানরা আগামীতে কাবুলের ক্ষমতা দখল করতে যাচ্ছে এবং এর পেছনে ওয়াশিংটনের জোর সমর্থন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও তালেবান নেতাদের সরাসরি টেলিফোনে কথা হয়েছে।

[৬] এদিকে কারাগারে আটক ৫ হাজার তালেবানকে ধাপে ধাপে মুক্তি দেয়ার শর্তে আফগান সরকার আলোচনার প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেছে তালেবানরা।

  • সর্বশেষ