শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরিবারের আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার মুক্তি, বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা

আনিস তপন : [২] বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিতে যাচ্ছে সরকার।

[৩] এ সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য সুপারিসসহ আইন মন্ত্রণালয় থেকে একটি ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফাইলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের লক্ষ্যে প্রস্তুত করছে সুরক্ষা সেবা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

[৪] আনুষাঙ্গিক কাজ শেষে আজই তা পাঠিয়ে দেয়া হবে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়