শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সবচেয়ে বেশিদিন বাঁচে প্লাস্টিকে, সবচেয়ে কম বাঁচে বাতাসে

আসিফুজ্জামান পৃথিল : [২] কাগজে বাঁচলেও বাঁচেনা সংবাদপত্রের কাগজে । করোনাভাইরাস সবচেয়ে বেশি দিন বাঁচতে পারে পলিপ্রোপিলিনের ওপর। পাঁচ দিন পর্যন্ত এর ওপর বেঁচে থাকতে পারে করোনাভাইরাস। ফক্স, সিএনবিসি, আনন্দবাজার

[৩] এরপর যে পৃষ্ঠদেশের ওপর করোনাভাইরাস বেশি ক্ষণ বেঁচে থাকতে পারে, তা কাগজ। তবে গবেষকরা জানিয়েছেন, খবরের কাগজ থেকে কোনওভাবেই এই ভাইরাস ছড়াতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কানাইচন্দ্র পাল আনন্দবাজারকে বলছেন, ‘কাগজের মাধ্যমে এই সংক্রমণ ছড়ানোর কোনও আশঙ্কাই নেই। কাগজ যা দিয়ে তৈরি, বিশেষ করে সংবাদপত্রের প্রক্রিয়াকরণের সময়ে যে সমস্ত রাসায়নিক ব্যবহার করা হয়, তার উপরে ড্রপলেটের বেঁচে থাকা অসম্ভব।’

[৪] কাচ জাতীয় কোনও পৃষ্ঠদেশের উপর অন্তত চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

[৫] কাঠের বস্তুর উপর এই ভাইরাস চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

[৬] স্টেইনলেস স্টিলের উপর এই ভাইরাস ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে।

[৭] অ্যালুমিনিয়ামের উপর এই ভাইরাস দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।

[৮] তামার উপর চার ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।

[৯] বাতাসে মাত্র তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে।

  • সর্বশেষ