শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ অলিম্পিকের কার্যালয় বন্ধ, দাপ্তরিক কার্যক্রম হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক : [২] করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিওএ কার্যালয়ে কার্যক্রম সম্পাদনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিওএ।

[৩] বিবৃতিতে দেশের ক্রীড়াঙ্গনের সকল ফেডারেশনের অভিভাবক সংস্থা জানায়, বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের সংক্রমণ থেকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বিওএ-র সকল দাপ্তরিক কার্যক্রম অদ্য ২৩ মার্চ ২০২০ তারিখ থেকে অনলাইনে পরিচালিত হবে। তবে দাপ্তরিক জরুরি কার্যক্রম সম্পাদনের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি সীমিত করা হয়েছে।

[৪] পাশাপাশি করোনাভাইরাস রোধকল্পে বিওএ-র সকল সদস্যবৃন্দ, ফেডারেশন/অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সশরীরে বিওএ-তে প্রবেশের জন্য নিরুৎসাহিত করা হচ্ছে। তাদের কার্যক্রম সম্পাদনের জন্য টেলিফোন অথবা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।’

[৫] এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা হয়েছে। অনলাইনে দাপ্তরিক কাজ সম্পাদন করছে দুই সংস্থার কর্মকর্তা-কর্মচারিরা।

  • সর্বশেষ