শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক থুতুর ঘটনায় ১৪ পুলিশ কোয়ারেন্টাইনে!

নিউজ ডেস্ক : [২] মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসের দাপটে এখন কাঁপছে বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে। কে কিভাবে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে সেটা নিয়ে সবাই আতঙ্কিত। এবার এক করোনা আক্রান্ত যুবককে গ্রেপ্তার করে কোয়ারেন্টাইনে গ্রিসের ১৪ পুলিশ কর্মকর্তা। কালের কণ্ঠ

[৩] সোমবার রাজধানী অ্যাথেন্সের দক্ষিণে ভৌলা একালায় ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে ১৪ জনের একটি পুলিশের দল। তবে গ্রেপ্তার করার পরেই যুবকটি চিৎকার করে বলে ওঠেন যে, তিনি করোনায় আক্রান্ত। এরপর তিনি গাড়ির আয়না ভেঙেছেন এবং পুলিশের গায়ে থুতু মেরেছেন।

[৪] গাড়ি ভাঙচুরের অভিযোগে আটক ২৬ বছর বয়সী এই যুবক পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন যে, তিনি সম্প্রতি লন্ডন থেকে এথেন্সে ফিরেছেন এবং তিনি করোনাভাইরাস পজেটিভ।

[৫] কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি তাদের মুখে থুতু মেরেছেন বলে অভিযোগ করা হয়েছে। যেহেতু ওই যুবক নিজেকে করোনা পজেটিভ বলে দাবি করেছেন, সে কারণে সতর্কতা হিসাবে তাকে গ্রেপ্তারে যাওয়া ১৪ পুলিশ কর্মকর্তার সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গ্রিসে এখন পর্যন্ত ৬২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

[৬] উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে উৎপত্তির পর এখন পর্যন্ত পৃথিবীর ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে মারণ এই ভাইরাস। মৃতের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ওয়ার্ল্ড ওমিটারের দেওয়া তথ্য মতে সোমবার (২৩ মার্চ) দুপুর পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৭৬০ জন। মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৫৭ জনের।

  • সর্বশেষ