শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুককারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে করোনা ভাইরাস ঝুঁকিতে

আদনান হোসেন,  ধামরাই প্রতিনিধি: [২] ঢাকার ধামরাই অভিজাত ওষুধ কোম্পানি দি একমি ল্যাবরেটরিস লিমিটেডের একজেকিউটিভ অফিসারসহ শ্রমিকদের করোনা ঝুঁকির অভিযোগ পাওয়া গেছে।

[৩] জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দি একমিতে কর্মরত একজিকিউটিভ অফিসার সানজিদা আক্তার লাবনী (৩৪) হঠাৎ তার শরিরের তাপমাত্রা বৃদ্ধিসহ ঠান্ডা জনিত রোগের ফ্লো দেখা দেয়। পরে তাকে সন্দেহ মূলক ট্যাগ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ও তাকে যে মহিলা সিকিউরিটি চেক করে তার নাম রাবেয়া আক্তার। নিরাপত্তার স্বার্থে ওই মহিলা সিকিউরিটিকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টেনে পাঠানো হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একজিকিউটিভ অফিসার সানজিদা আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার বালিয়াতে।

[৪] এ ব্যাপারে দি একমি ল্যাবরেটরিস কোম্পানির এ্যাডমিন অফিসার সাফায়েতউল্লাহ বলেন, একজন অফিসারকে করোনা সন্দেহে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও এক মহিলা সিকিউরিটিকে হোম কোয়ারেন্টেনে রাখা হয়েছে।

[৫] এ ব্যাপারে ধামরাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(টিএস) ডাঃ ইফফাত আরা জানান, সানজিদা আক্তার লাবনীর স্বামী গত ১৫ মার্চ ইটালী থেকে বাড়িতে এসেছে, তাকে আমরা হোম কোয়ারেন্টেনে থাকতে বলা হয়েছিল। এবং লাভনীকেও হোম কোয়ারেন্টেনে থাকতে বলা হয়েছিল। সে কেন অফিসে এসেছিল আমরা তা জানিনা।
এই ঘটনা ছড়িয়ে জাওয়ার পর শ্রমিকদের মাঝে কোরানো ভাইরাস এর আতঙ্ক বিরাজ করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়