শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা শনাক্তকরণ কিট তৈরিতে অর্থ সহায়তা দিলেন চট্টগ্রামের এক প্রবাসী

শাহনেওয়াজ নাজিম, চট্টগ্রাম প্রতিনিধি : [২] গণ স্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরিতে ৫লক্ষ টাকা ও চিকিৎসকদের মেডিকেল সরাঞ্জামের জন্য ১লক্ষ টাকার অর্থ সহায়তা দিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির পর্তূগাল প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী।

[৩] তার পক্ষ থেকে ঢাকার একটি সেচ্ছাসেবী সংস্থা রোববার গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ডা. জাফরউল্লাহ এর হাতে ৫লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়া ঢাকার হাসপাতালে চিকিৎসক ও নার্সদের জন্য ১লক্ষ টাকার মাস্ক, পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার সহ মেডিকেল সরাঞ্জাম দেওয়া হয়।

[৪] ইফতেখার উদ্দিন চৌধুরী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের ছোট ভাই।

[৫] তার পিতা মরহুম কামাল উদ্দিন চৌধুরী ছিলেন- আওয়ামীলীগের দুঃসময়ের প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক। প্রচার বিমূখ ব্যবসায়ী ইফতেখার উদ্দিন স্বপরিবারে থাকেন পর্তূগালে। তিনি এর আগেও দেশের দূর্যোগপূর্ণ সময়ে বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়