শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় ৫শ চিকিৎসকের তালিকা চেয়েছেন শেখ হাসিনা

সারা বাংলা : [২] দেশব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধ ও চিকিৎসাসেবা জোরদার মনিটরিং করার জন্য পাঁচশ চিকিৎসকের তালিকা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুয়েকদিনের মধ্যে এই তালিকা তৈরি করে তার হাতে তুলে দেবেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারা।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বিএমএ মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোবাইল ফোনে এই তালিকা তৈরির নির্দেশের কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

[৩] সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এসে দলীয় নেত্রীকে ফোন করেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগ সভাপতি করোনাভাইরাস সংকট চলাকালীন দলীয় রাজনৈতিক কার্যালয়ে কম সময় দেওয়ার নির্দেশ দেন এবং দলীয় কার্যালয়ে জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেন।

[৪] এসময় শেখ হাসিনাকে ওবায়দুল কাদের জানান, দলীয় কার্যালয়ে আসা বন্ধ করা ঠিক হবে না। তবে এখন থেকে কার্যালয়ে এলেও কম সময় অবস্থান করবেন বলে আশ্বস্ত করেন। এরপর দলীয় সভাপতি চিকিৎসক নেতাদের সঙ্গে যোগাযোগ করে দুয়েকদিনের মধ্যে পাঁচশ চিকিৎকের তালিকা তৈরি করে তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

এরপর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করেন বিএমএ মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিনকে। তিনি দলীয় সভাপতির নির্দেশনা পৌঁছে দিয়ে সবার সঙ্গে পরামর্শ করে তালিকা তৈরির নির্দেশনা দেন।

[৫] এ বিষয়ে সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএমএ। সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশের চিকিৎসক সমাজকে পেশাদারিত্ব নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানানো হবে এবং দেশবাসীকে সচেতন করতে কিছু কার্যক্রম গ্রহণ করা হবে।

[৬] এ বিষয়ে জানতে চাইলে বিএমএ মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন সারাবাংলাকে বলেন, পাঁচশ চিকিৎসকের তালিকা তৈরির নির্দেশনা পেয়েছি। দুয়েকদিনের মধ্যে এই তালিকা তৈরি করে নেত্রীর হাতে জমা দেবো। আর আগামীকাল (সোমবার) আমরা বিএমএ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করব। সেখান থেকে আমাদের পরবর্তী করণীয়গুলো জানানো হবে।

[৭] চীনের উহান থেকে করোনাভাইরাস এখন বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এ রোগে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ জন। মারা গেছেন দুই জন।

  • সর্বশেষ