শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কথা বলার কৌশলে বিকাশ দোকানির টাকা চুরি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর কামরাঙ্গীর এলাকায় অভিযান চালিয়ে শনিবার মো. জাফর (৩০), মোহাম্মদ হোসেন (৩৩) ও মো. হানিফ (৪০) নামের ওই তিন জনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশনের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাহ ১১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ এডিসি আশরাফউল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা ৩/৪ বছর ধরে এমন চুরি করছে। তারা সংঘবদ্ধভাবে বিকাশের কোনো দোকানকে টার্গেট করে এবং সকালে ওই দোকান খোলার মুহুর্তে সংঘবদ্ধ ভাবে হাজির হয়। তাদের মধ্যে কয়েকজন দোকান খোলার ব্যস্ততার মধ্যে প্রয়োজনের কথা বলে দোকানদারকে ব্যস্ত রাখে। সেই সুযোগে দলের অন্য সদস্যরা বিকাশ দোকানদারের সঙ্গে আনা টাকার ব্যাগ এবং দোকানে থাকা টাকা পয়া কৌশলে চুরি করে চম্পট দেয়। চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়