শিরোনাম
◈ পথে পথে জনতার ঢল, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী ◈ ছাত্রনেত্রী থেকে এমপি, রাড্ডা কাণ্ডে পদত্যাগের নির্দেশ: কে এই মিষ্টি? ◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, কোভিড-১৯ চিকিৎসায় উৎপাদন হয়েছে ৪টি ওষুধ, প্রক্রিয়াধীন ৯টি, আমদানি করা হচ্ছে ২টির কাচাঁমাল

শিমুল মাহমুদ: [২] উৎপাদিত ওষুধের মধ্যে, ক্লোরোকুইন (Chloroquine), হাইড্রোক্লোরোকুইন (hydroxychloroquine), ওসেলতামিভির (oseltamivir), এজিত্রমাইসিন (Azithromycin)। এছাড়া ফাভিপিরাভির (Favipiravir) এবং রেমডেসিভির (Remdesivir) উৎপাদনের জন্য কাচাঁমাল আমদানি করা হচ্ছে। সময় লাগতে পারে সপ্তাহখানেক।

[৩] মাহবুবুর রহমান বলেন, করোনা চিকিৎসায় যে মেডিসিন গুলো দরকার তার একটা গাইডলাইন আমাদের দিয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। ঔষধ গুলোর মধ্যে রয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxycloroquin.400/200mg), ডারুনাভির (Darunnavir 80mg/ Covicistat 150mg). এটাজানাভির (Atazanavir 400mg), ওসেলতামিভির (Oseltamivir 150mg), ফাভিপিরাভির (Favipiravir 1600/ 600mg), রেমডেসিভির (Remdesivir), লপিনাভির (Lopinavir/Ritonavir200/50mg), রিবাভেইন (Ribavain IV 4gm), টসিলাইজুমব (Toclizumab)। উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলো হলো, বেক্সিমকো,ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, ডেল্টা ফার্মা, এ সি আই, জেসন ফার্মাসিউটিক্যালস, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, রোচে।

[৪] ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, যেহেতু সরকারীভাবে চিকিৎসা গুলো হচ্ছে সেহেতু ওষধ তৈরির পর সরকারীভাবে সরবরাহ করা হবে। ক্লিনিক বা পাইভেট হাসপাতালে দেওয়া হবে তবে ফার্মেসি গুলোতে নয়। কারণ, এর অপব্যবহার বা মুজুদ করতে পারে।

[৫] টেস্টিং কিটের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আরটিফিসিয়াল কিট এগুলো যদি কেউ আমদানি করতে চায় সেটা অনুমোদন আমরা দেবো। তবে সেটি সরকারের প্রয়োজনে দিতে হবে। তবে সরকার যদি অবস্থান পরিবর্তন সেটা ভিন্ন বিষয়। এছাড়া র‌্যাপিট টেস্টিং কিট আমরা অনুমোদন দিচ্ছি না। সরকার এর পক্ষে এখন না।

  • সর্বশেষ