শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে শাটডাউন সাড়ে ৪ শতাধিক হোটেল, বাধ্যতামূলক ছুটিতে ১০ হাজার কর্মচারি

এম. আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি : [২] করোনার প্রভাবে পর্যটন নগরী কক্সবাজারে বন্ধ হয়ে গেছে সৈকতের সহস্রাধিক দোকান-পাট। শাটডাউন রয়েছে সাড়ে ৪ শতাধিক হোটেল, রিসোর্ট। যার ফলে বাধ্যতামূলক ছুটিতে ১০ হাজার কর্মচারি। তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে আরও ৫০ হাজার কর্মচারী বেকার হয়ে পড়ার শঙ্কা রয়েছে।

[৩] এ কারণে পর্যটন খাতে প্রতিদিন ৬০ কোটি টাকা লোকসান বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে লোকসান হলেও দেশের স্বার্থে এটি সবাইকে মেনে নিতে হবে বলে মনে করছেন তারা।

[৪] টুয়াকের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম কিবরিয়া খান জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত; যেখানে দেশি-বিদেশি হাজারো পর্যটকের পদচারণা মুখরিত থাকতো প্রতিদিন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই চিরচেনা সাগর তীর পাল্টে গেছে। এখন জনমানব শূন্য। প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা, বসানো হয়েছে চেকপোষ্ট। এদিকে এই অবস্থা চলতে থাকলে জেলার পর্যটন খাতে বড় একটা ধস নামার আশঙ্কা করছেন হোটেল মালিক সমিতির এ নেতা।

[৫] হোটেল বিলকিসের ম্যানেজিং ডিরেক্টর আমিনুল হক আমীন বলেন, আমরা নিরুৎসাহিত করছি পর্যটকদের না আসার জন্য। তবে পর্যটন খাতেও একটি বড় ধ্বস আসছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের এই ভরা মৌসুমে প্রতিদিন কক্সবাজারে আসতেন ৫০ হাজারের বেশি পর্যটক। আর সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়িয়ে যেতো লাখের ওপরে। করোনা প্রভাবে এখন পর্যটন শুন্য কক্সবাজার। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়