শিরোনাম
◈ এক বছরে প্রায় দ্বিগুণ, টাকা ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ ৪৫৯ কোটি টাকা ◈ চী‌নের ঝেং ‌কিনও‌য়েন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ও‌পে‌নের কোয়ার্টার ফাইনা‌লে ◈ আইসি‌সির প‌রিকল্পনা : বিশ্বকাপ ও এশিয়া কাপের বাইরেও মুখোমুখি হবে ভারত-পাকিস্তান!  ◈ উয়েফার বিশেষ উদ্যোগ, চ্যাম্পিয়ন্স লিগের প্রতি‌টি দল নেপালের ভূমিধসে দুর্গতদের শ্রদ্ধাজ্ঞাপন কর‌বে  ◈ বড়পুকুরিয়ার কয়লা দিয়ে ৬০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইতালিতে আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ, ভিডিও ভাইরাল ◈ শাহজালালে স্বর্ণ চোরাচালান: বিদেশে বসে নিয়ন্ত্রণ ৫০ জনের, দেশে ২০০ চোরাকারবারি ◈ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ◈ কোনোভাবেই সৌর বিদ্যুতের দাম ৭ টাকা হতে পারে না ◈ নারী এশিয়া কা‌পের ম‌্যা‌চে ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত করায় শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত সাবেক রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের মৃত্যু

রাকিব উদ্দীন : [২] বিশ্বব্যাপি কোভিড-১৯ সংক্রমনে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি লস ব্লাঙ্কোসদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এএস

[৩] স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ছিলেন লরেঞ্জো। এরই সাথে কোভিড-১৯ও পজিটিভ হয় তার। ৭৬ বছর বয়সে সাঞ্জ গত শনিবার মৃত্যুবরণ করলেন। তবে জানা যায় কোভিড-১৯ রোগের উচ্চ পর্যায়ে ছিলেন তিনি।

[৪] ১৯৪৩ সালে মাদ্রিদে জন্মগ্রহণ করেন সাঞ্জ। আর স্প্যানিশ জায়ান্ট দলটিতে রামোন মেনদোজা প্রশাসনের অধীনে পরিচালক থাকার পর ১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে রিয়ালের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনেন। কোচ হিসেবে তিনি নিয়োগ দেন হেভিওয়েট ফ্যাবিও ক্যাপেলোকে। আর তার সময় তিনি চুক্তি করেন রবার্তো কার্লোস, ক্ল্যারেন্স সির্ডফ, ডেভোর সুকার ও প্রেদ্রাগ মিজাতোভিচের মতো তারকাকে। এই সমন্বয়ে লস ব্লাঙ্কোসরা ১৯৯৭-৯৮ মৌসুমে ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগও ঘরে তোলে। হিন্দুস্তান টাইমস

[৫] লরেঞ্জোর সময় রিয়াল দুটি ইউরোপিয়ান কাপ জেতে। এছাড়া ঘরোয়া সফলতাও পায় দলটি। তবে ২০০০ সালে ক্লাব নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান তিনি।

  • সর্বশেষ