শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড -১৯ প্রতিরোধে ভক্তদের পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস

জেবা আফরোজ : [২] করোনাভাইরাস বাংলাদেশে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে ভক্তদের পরামর্শ দিয়েছেন অপু বিশ্বাস। ২১ মার্চ সন্ধ্যায় অপু বিশ্বাস ফেসবুক পেজের মাধ্যমে তার ভক্তদের এ সংক্রান্ত কিছু পরামর্শ দেন। কালারস লাইফ ২৪

[৩] ফেসবুক লাইভে বলেন, ‘এখন আমরা একটি দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে- করোনাভাইরাস। আমরা চাইলেই এই ভাইরাস থেকে দূরে থাকতে পারি। এক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। প্রবাসী ভাই-বোনেরা যারা দেশে এসেছেন প্লিজ নিয়ম-কানুন মেনে চলুন। আপনারা ১৪ দিন নিয়ম মেনে চললে আমরা সকলেই ২০ যুগ ভালো থাকবো।’ সাঁকো

[৪] তিনি আরো বলেন, ‘একজন কর্মজীবী মা হিসেবে আমাকে বাইরে যেতে হয়। কিন্তু বাইরে থেকে ঘরে ফিরে প্রথমেই আমি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত-মুখ ধুয়ে শাওয়ারে চলে যাই। শাওয়ার শেষে ড্রেসগুলো ওয়াশে দিয়ে দেই। এর পরে আমি আমার বাচ্চার কাছে যাই। আশা করছি আপনারও এটা করবেন। আমার বাসার সবাই এটা করেন। রাইজিং বিডি

[৫] তিনি বলেন, ‘আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাস প্রতিরোধ করতে পারবো। এজন্য সকলের ব্যক্তিগত সচেতনতা জরুরি। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, প্লিজ অবাধে ঘোরাফেরা করবেন না। হোম কোয়ারেন্টাইন মেনে চলে পুরো জাতিকে নিরাপদ থাকতে সহযোগিতা করুন। আমার সোনার বাংলা আরো সুন্দর হবে আপনাদের এক একজনের দায়িত্ববোধ থেকে।’ কালারস লাইফ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়