শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ‘কাঁটায়’ তরুণীকে পাত্তাই দিলেন না কোহলি

যুগান্তর : [২] করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। দিন দিন বেড়েই চলেছে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ। এ নিয়ে সতর্কতা চলছে বিশ্বজুড়ে। সেই তালিকায় আছেন ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। নিজেরা যেমন সতর্ক থাকছেন, তেমন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সতর্ক থাকার বার্তাও দিচ্ছেন ক্রীড়াবিদরা।

[৩] বর্তমান পরিস্থিতির কারণে বেশ সর্তক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এক ভক্তের সেলফি তোলার আবদারে কর্ণপাত করেননি তিনি। তরুণী ভক্তের সেলফি তোলার অনুরোধ ফিরিয়ে দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন কোহলি। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বের হচ্ছেন কোহলি। এমন সময় এক তরুণী তার দিকে এগিয়ে গেছেন সেলফি তুলতে। কিন্তু সোজা হেঁটে চলে গেলেন মাস্ক পরা ভারতীয় অধিনায়ক।

[৪] তবে সেটি কোন বিমানবন্দর ছিল, তা ভিডিওতে উল্লেখ নেই। গেল ১২ মার্চ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ধারণা করা হচ্ছে, এটি পরের ভিডিও। ধর্মশালা থেকে লখনৌতে ফিরছিল টিম ইন্ডিয়া। অবশ্য করোনার বিস্তার ঠেকাতে পরবর্তীতে সিরিজটি স্থগিত করে দেয় ভারত ও প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ