শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে ফিরলেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, বললেন মমতা

সাইফুর রহমান : [২] নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে শুক্রবার তিনি বলেন, প্রয়োজনে তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য হবে রাজ্য প্রশাসন। আনন্দবাজার, আউটলুক ইন্ডিয়া

[৩] মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তা মেনে চলতে একটি নির্দেশিকা প্রকাশ করে কলকাতা পুলিশ।

[৪] পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ জানায়, সম্প্রতি ব্রিটেন, যুক্তরাষ্ট্র, উইরোপ, উপসাগরীয় বিভিন্ন দেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা আসছেন, তারা অন্তত ১৪ দিন পর্যবেক্ষণে থাকুন। কারণ সামাজিক দূরত্ব বজায় রাখাই এ থেকে উত্তরণের একমাত্র উপায়।

[৫] একইসঙ্গে নাগরিকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আক্রান্ত হলেই ভয় পাওয়ার কারণ নেই, সঠিক সময়ে চিকিৎসা পেলেই সুস্থ্য হয়ে উঠবেন।

[৬] এসময় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পর্যাপ্ত সাহায্য পাওয়া যাচ্ছেনা দাবি করে আপৎকালীন ত্রাণ তহবিল খোলার ঘোষণা দেন মমতা। সাধারণ মানুষের প্রতি এতে অনুদান দেয়ার আহবানও জানান তিনি।

[৭] এছাড়াও পরিস্থিতি বিবেচনায় সরকারি কর্মচারীদের কাজের সময় এক ঘন্টা কমিয়ে আনার ঘোষণা দেন মমতা।

[৮] তিনি আরও জানান, এতদিন যারা ২ রুপিতে রেশনের চাল পেতেন তারা আগামি ৬ মাসের জন্য তা বিনামূল্যেই পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়