শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ০১:০১ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২০, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা থেকে বাঁচতে নামাজে সিজদায় কাঁদুন, বললেন মিজানুর রহমান আজহারী(ভিডিও)

অনলাইন ডেস্ক : [২] করোনার প্রাদুর্ভাবের মধ্যেই নামাজ আদায়ে বাংলাদেশের ইমাম, খতিব, মসজিদ কর্তৃপক্ষ এবং মুসল্লিদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। ফেসবুক থেকে

[৩] নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘নিরাপদে থাকুন আপনারা, নিরাপদে থাকুক আমার বাংলাদেশ’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন তিনি।

[৪] আজহারী বলেন, এ মুহূর্তে আমরা একটি ক্রুশাল মোমেন্ট পার করছি। যেহেতু বাংলাদেশ একটি জনবহুল দেশ। তাই বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেটি সামাল দেয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।

[৫] তিনি বলেন, বহির্বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো যেহেতু রাষ্ট্রীয়ভাবে জুমার সালাত বন্ধের ঘোষণা এখনও আসেনি, তাই জুমার সালাতে অংশগ্রহণের ক্ষেত্রে সতর্কতামূলক নিম্নের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুন।

[৬] স্ট্যাটাসে খতিব ও ইমামদের উদ্দেশে আজহারী যেসব পরামর্শ দিয়েছেন তা হলো-

১. আলোচনা ও খুতবা সংক্ষিপ্ত করুন।

২. স্বাস্থ্য সুরক্ষায় করোনাভাইরাস থেকে বাঁচতে চিকিৎসকদের গাইডলাইনগুলো শেয়ার করুন।

৩. ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে আলোকপাত করুন।

৪. তাওবা, ইস্তিগফার ও পাপের জন্য সিজদায় কাঁদতে উদ্বুদ্ধ করুন।
মসজিদ কর্তৃপক্ষকে ডেটল বা সেভলন দিয়ে মসজিদের ফ্লোর মুছে রাখা এবং ওজুখানায় সাবান বা হ্যান্ডসোপ রাখার আহ্বান জানান তিনি।

এ ছাড়া মুসল্লিদের উদ্দেশে জনপ্রিয় এই বক্তা চারটি পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো হলো-

১. নিকটবর্তী মসজিদে জুমার সালাত আদায় করুন।

২. সঙ্গে করে মাস্ক, টিস্যু ও জায়নামাজ নিয়ে যান।

৩. আপাতত মুসাফাহা করা থেকে বিরত থাকুন।

৪. জ্বর, কাশি, সর্দি ইত্যাদিতে আক্রান্ত থাকলে ঘরে জোহরের নামাজ পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়