শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় এক অন্য রকম মুসাফিরখানা

আবুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি :[২] ময়মনসিংহের ভালুকায় সাধারণ মানুষের জন্য অন্য রকম এক মুসাফিরখানা চালু করেছেন সমাজ সেবক খাদিজা প্যালেসের মালিক হাজী মো: ইব্রাহিম।

[৩] জানা যায়, প্রতি শুক্রবার জু’মার নামাজের পর উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী এলাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত খাদিজা প্যালেসের সামনে গরীব অসহায় দুস্থ ও চলাচল রত সাধারণ মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়। এতে প্রতি শুক্রবার প্রায় দুই থেকে আড়াইশত মানুষকে খাবার খাওয়ানো হয়।

[৪] শুক্রবার (২০মার্চ) দুপুরে ভিক্ষুক,ও দুস্থ মানুষদের সাথে খাবার খাওয়ার সময় খাদিজা প্যালেসের মালিক হাজী মো: ইব্রাহিম জানান, আমার মার্কেটের ভাড়ার টাকা থেকে প্রতি শুক্রবার এই খাবারের আয়োজন করা হচ্ছে। গত জানুয়ারি মাস থেকে এই মুসাফিরখানার কার্যক্রম চালু করা হয়েছে। এটি আগামীতেও অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সম্পাদনা: রাকিবুল

 

  • সর্বশেষ