শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহরুখের বাড়ির সামনের বহুতলে বিধ্বংসী আগুন, নিহত ১

মুসফিরাহ হাবীব :  [২] বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মন্নতের উলটোদিকের বহুতলে বিধ্বংসী আগুনে ইতোমধ্যেই ২০ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে। অত্যন্ত বিলাসবহুল ওই এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

[৩] সমুদ্রের দিকে মুখ করে থাকা ৬ তলা ভবনটির সবচেয়ে উপরের তলাতেই আগুন লেগেছে বলে পুলিশ জানিয়েছে। বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ড হয়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

[৪] দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ঝলসে যাওয়া এক তরুণীর দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারই সঙ্গে ৩৮ বছরের আরেক নারীও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়