শিরোনাম
◈ ইরান ও যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে বের হওয়ার পথ বাতলে দিল চীন ◈ সিআইপি হওয়ার নতুন নীতিমালা: যোগ্যতা, সুবিধা ও অযোগ্যতার তালিকা ◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন

প্রকাশিত : ২০ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে করোনা প্রভাবে চাল-পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রির দায়ে জরিমানা

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি : [২] মাদারীপুর জেলায় প্রানঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি বেশি রয়েছে। এমন খবরে কালকিনি উপজেলায় হঠাৎ করে চারদিকে মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আর এতে করে অতি উৎসাহি লোকজনেরা বাজার থেকে চাল ও পেঁয়াজসহ সকল নিত্যপণ্যে আগামভাবে ক্রয়ের মাধ্যমে মজুত করে রাখেন।

[৩] এ সুযোগে করোনা আতঙ্ককে পুঁজি করে কালকিনি উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা নিত্যপণ্যের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রি শুরু করেন।

[৪] বৃহস্পতিবার মজিদবাড়ি (ভুরঘাটা) বাজার, কালকিনি পুরান বাজার ও নতুন বাজারসহ বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত দামে নিত্যপণ্যে বেচাকেনা শুরু করা হয়। এ বিষয়টি সাধারন ক্রেতারা তাঃক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

[৫] এ খবর পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ও কালকিনি থানা পুলিশের সহযোগীতায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য জরুরী ভিত্তিতে পৌর এলাকার ভুরঘাটা বাজারে অভিযান পরিচালনা করা হয়।

[৬] এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভুরঘাটা বাজারের জালাল স্টোরের মালিক জালাল হোসেনকে বেশি দামে চাল বিক্রির দায়ে ২০হাজার টাকা জরিমানা অনাদায়ী ২মাসের জের প্রদান করা হয়। এ ছাড়া পেয়াজের দাম প্রতি কেজি ৫০ থেকে ৬০টাকা বিক্রির দায়ে ভুরঘাটা বাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক হাবিবুর রহমানের দোকান সিলগালা করে দেয়া হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে অনেক ব্যবসায়ীরা তাদের দোকান তালাবন্ধ রেখে পালিয়ে যান।

[৭] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কোন ব্যবসায়ী করোনা ভাইরাসকে কেন্দ্র করে যদি নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠিন ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ